পার্বত্য আলো
সারাদেশ প্রকাশ : ৭ অক্টোবর ২০২৬, ২:৪২ অপরাহ্ন || প্রিন্ট : ২২ অক্টোবর ২০২৬, ৭:৫৫ অপরাহ্ন স্টাফ রিপোর্টার

টেকনাফের শাহপরীর দ্বীপে ৯০ হাজার পিস ইয়াবা জব্দ

টেকনাফের শাহপরীর দ্বীপে ৯০ হাজার পিস ইয়াবা জব্দ
টেকনাফ প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফ সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ ৯০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড।
বুধবার (৭ অক্টোবর) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, টেকনাফের শাহপরী দ্বীপের গোলারচর সমুদ্র এলাকায় ৭ অক্টোবর সকাল ৭ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও আউটপোস্ট শাহপরী কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি সন্দেহজনক ইঞ্জিন চালিত কাঠের বোটকে থামার সংকেত প্রদান করলে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যায়। পরবর্তীতে, উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে ভাসমান একটি ব্যাগ হতে প্রায় ৪ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৯০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
সম্পাদক : প্রিয়দর্শী বড়ুয়া ভারপ্রাপ্ত সম্পাদক : নুসরাত জাহান আইন সম্পাদক : এডভোকেট ইব্রাহিম বার্তা সম্পাদক : এম. জাহিদ হাসান
প্রধান সড়ক, মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের পাশে, লামা, বান্দরবান পার্বত্য জেলা।  ·  মোবাইল : ০১৮৮৯-৩৮৪৮০১  ·  ই-মেইল : parbattaalonews@gmail.com
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Parbatta Alo-পার্বত্য আলো
PDF চাইলে প্রিন্ট উইন্ডোতে Destination → “Save as PDF”, Layout → Landscape, Margins → None।  |  ফটো কার্ড = ফেসবুকের জন্য ১০৮০×১০৮০ কার্ড।